যে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া 'বাবার ভুলের জন্য' ক্ষমা চেয়েছেন। ২৪ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন এবং লাইসেন্সের পেছনের পরিস্থিতি ব্যাখ্যা করেন।
