৫ আগস্ট স্পিকারসহ ১২ জন সংসদে লুকিয়ে ছিলাম, আদালতে পলক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সকাল ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের সেখান থেকে উদ্ধার করে। ২৩ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য জানান জুনাইদ আহমেদ পলক।
