নিউজ অব দ্য ডে, ২১ এপ্রিল ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- জুলাই গণহত্যায় প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন; আট জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ; হাসিনাসহ শেখ পরিবারের ১০ জনের এনআইডি লক; শ্রমিকের আইনি সুরক্ষা চেয়ে শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন জমা; ড. ইউনূসের কাতার সফরে গুরুত্ব পাবে শ্রম বাজার সম্প্রসারণ; দুর্নীতির অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু; মেহেদী মিরাজের ঘূর্ণিতে ২৭৩ রানে থামলো জিম্বাবুয়ে; দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
