এনসিপি ও খেলাফত মজলিসের দ্বিপক্ষীয় সংলাপ
এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই সবার মতপ্রকাশ করতে পারছি। কোনভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ টি বিষয়ে এনসিপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস।
