রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলল ইউক্রেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি তার বাহিনীকে ইউক্রেনে "সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ" করার নির্দেশ দিয়েছেন, কারণ তিনি "ইস্টার যুদ্ধবিরতি" ঘোষণা করেছেন, যা রবিবারের শেষ পর্যন্ত চলবে। তিনি বলেন, এই ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি রবিবার (মস্কো সময় রাত ১২টা পর্যন্ত) চলবে। তবে রুশ বাহিনীকে "যেকোনো সম্ভাব্য লঙ্ঘনের" জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
