রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে হাল ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র?
সিএনএন এর একটি প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের জন্য শান্তি স্থাপনের ধৈর্য, তা যেন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরমার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, "যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সম্ভব না হয়, তাহলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।"
