নিউজ অব দ্য ডে, ১৮ এপ্রিল ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের থাকছে- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেড়েছে ঢাকা থেকে এয়ার কার্গোর খরচ; প্রতিযোগিতা সক্ষমতা কমবে মন্তব্য ব্যবসায়ীদের। সংখ্যালঘু নিয়ে ঢাকার মন্তব্য 'অনধিকার চর্চা' এবং 'লোক দেখানো' প্রতিক্রিয়া দিল্লির; নিজ দেশের প্রতি মনোনিবেশের আহ্বান। রাজধানীসহ বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল; দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার এক, দুজনকে খুঁজছে পুলিশ। ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের; রাজনৈতিক এজেন্ডা পূরণে সচেষ্ট তেল আবিব উল্লেখ করে বিবৃতি।
