বিনিয়োগ সম্মেলনকে কেন ১০/১০ দিলেন না বিডার নির্বাহী চেয়ারম্যান?
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি এসেছিলেন। এতে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। আর খরচ হয়েছে ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ দেড় কোটি টাকা। ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন ২০২৫ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।
