যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা। এখন পর্যন্ত উভয় দেশই এই আলোচনার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানকে ছাড় দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানও জানিয়েছে, তারা এই কূটনৈতিক প্রচেষ্টাকে মূল্য দিতে চায়।
