নাসার সাথে আর্টেমিস অ্যাকর্ড সমঝোতা সই; কী বলছেন বিডা চেয়ারম্যান?
নাসার সাথে আর্টেমিস অ্যাকর্ড সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে এই চুক্তি সই হয়। এ সময় নাসার প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এতে বাংলাদেশ ভবিষ্যতে অন্য গ্রহে বসবাসের প্রচেষ্টার যুক্ত হল।
