ফিলিস্তিনিদের প্রতি নৈতিক সমর্থনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও হয়েছে ধর্মঘট। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানিয়েছে ছাত্র-জনতা। বাংলাদেশের মানুষের এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসন রুখতে কতটা ভূমিকা রাখবে সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
