চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এ ডিগ্রি দেওয়া হয়। এ সময় দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। তরুণদের লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়া হবে। চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান জানান প্রধান উপদেষ্টা।
