BYD-এর উত্থান এবং মাস্কের ভুল হিসাব
বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চেংফুর জীবন ইলন মাস্কের জীবনের সম্পূর্ণ বিপরীত। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া ওয়াং শৈশবে বাবা-মাকে হারান। একেবারে তলানিতে থাকা অবস্থা থেকে নিজের পথ তৈরি করে নিজের সমালোচক ইলন মাস্কের টেসলাকে বিশ্বব্যাপী ইভি বিক্রিতে পেছনে ফেলে দেন ওয়াং চেংফু।
