ইমামোগলুই কি হচ্ছেন তুরস্কের পরবর্তী নেতা?
একরেম ইমামোগলুই হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী। কারণ ইমামোগলুকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছে দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপি। তুরস্কে ২০২৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। রাজধানী ইস্তাম্বুলের সাবেক মেয়র ইমামোগলুকে সম্প্রতি গ্রেপ্তারের পর কারাগারের পাঠানো হয়েছে।
