সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যপ্রণোদিত: নুর
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সামরিক বাহিনীকে টার্গেট করে অঘটনের চেষ্টা চলছে। ২৪ মার্চ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
