বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন
বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বকেয়া বেতনের দাবিতে চাকরিচ্যুত গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা রাজধানীর শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন।
