দখল-দূষণে জলজ প্রাণী বাঁচা দায় বগুড়ার করতোয়ায়
দেখে বোঝার উপায় নেই এটি খরস্রোতা করতোয়া নদী। নদীতে পানির প্রবাহ নেই কয়েক বছর ধরে। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বগুড়ার করতোয়া নদী। অথচ এ নদীতেই একসময়ে চলতো বড় বড় নৌ-যান, সেখানে এখন আর ডিঙি নৌকাও চলে না। সময়ের বিবর্তনে নদী পরিণত মরা খালে।
