সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্ত করছে দুদক
করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বেক্সিমকো ফার্মা লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার সহযোগীরা। ১৭ মার্চ এই অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
