ময়মনসিংহের একটি পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৫ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয় বলে ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার জানান।
