জাতিসংঘ মহাসচিব-পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক: যা উঠে এসেছে আলোচনায়
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বাংলাদেশ কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ১৫ মার্চ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ।
