রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে যেভাবে
যুদ্ধে সমাপ্তি টানা মোটেও সহজ কাজ নয়। এমনকি যুদ্ধবিরতির জন্য একটি সমঝোতায় পৌঁছানোটাও জটিল। সৌদি আরবের জেদ্দা শহরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সর্বোচ্চ ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সই করেছে ইউক্রেন। তবে এরপর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, তাতে এই যুদ্ধবিরতি কীভাবে কার্যকর করা হবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি।
