বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ: গুতেরেস
বাংলাদেশের এই ক্রান্তিকালে সব ধরনের সহযোগিতা দেবে জাতিসংঘ্। রোহিঙ্গা সংকটসহ অন্যান্য সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ১৫ মার্চ রাজধানীর গুলশানে নতুন জাতিসংঘ ভবন ইউএন হাউজের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
