UAE ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার: রাষ্ট্রদূত
বাংলাদেশিদের জন্য শিগগির সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর সম্ভাবনা নেই। তবে কূটনৈতিক সম্পর্ক উন্নতির মাধ্যমে ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে। প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা সহজীকরণ আশ্বাসও দেন তিনি।
