রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি দেবেন তো পুতিন?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। ওই বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নেয়। ৩০ দিনের যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পর বলা হয়, বল এখন রাশিয়ার কোর্টে। জবাবে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়াও কিছু শর্ত দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
