ঢাকার জার্মান দূতাবাসে ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী
জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেন তারা। ১২ মার্চ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
