অস্ত্র রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, ক্রেতা ইউরোপ
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের। আর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্স। চোখ কপালে তোলার মতো বিষয় হলো, ফ্রান্সে তুলনায় ৪ গুণ বেশি অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র। আগের পাঁচ বছরে অর্থাৎ ২০১৫-১৯ যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির হার ছিল ৩৫ শতাংশ।
