রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব
তথ্য কমিশনকে একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার আইন, ২০০৯ এর কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। ৬ মার্চ রাজধানীর টিআইবি কার্যালয়ে তথ্য অধিকার ফোরামের আয়োজনে 'তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবগুলো উত্থাপন করেন বক্তারা।
