যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত চীন
যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন ক্রমেই বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার পর, পাল্টা জবাবে চীনও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে মার্কিন কৃষিপণ্যের ওপর।
