দায়িত্ব নিয়ে কী বললেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার?
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। ৫ মার্চ বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। শপথ নিয়েই দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে পৌঁছান তিনি। সেখানে সাংবাদিকদের নিজের কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন শিক্ষা উপদেষ্টা।
