অবৈধ স্থাপনা সরাতে ৭ দিন সময় দিয়ে ডিএনসিসির অভিযান স্থগিত
৫ মার্চ গাবতলী গরুর হাট সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রায় ৩০টি দোকান ও অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। দুপুরের দিকে অভিযান স্থগিতের ঘোষণা দেয় প্রশাসন। অবৈধ স্থাপনা সরাতে সময় দেওয়া হয়েছে ৭ দিন। এদিকে মাসভিত্তিক ভাড়া আদায়ের পরও বিনা নোটিশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা।
