এলডিসি গ্রাজুয়েশন পেছাতে যেসব যুক্তি তুলে ধরতে হবে বাংলাদেশকে
২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশ হওয়ার কথা রয়েছে। তবে অনেকদিন ধরেই দেশের ব্যবসায়ী মহল এই উত্তরণ কয়েক বছর পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে। যার প্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই বলেও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন হলো এলডিসি গ্রাজুয়েশন কী পিছিয়ে দেয়া সম্ভব হবে- এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
