Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল

অফবিট

টিবিএস ডেস্ক
30 June, 2025, 03:00 pm
Last modified: 30 June, 2025, 03:10 pm

Related News

  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • জেলার এসপির পর লটারিতে ৫২৭ থানার ওসি চূড়ান্ত
  • আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক
  • নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল

শুক্রবার লটারি ফল ঘোষণার পর ‘বেশ কয়েক হাজার’ মানুষকে ভুল পরিমাণের পুরস্কার জেতার বার্তা পাঠানো হয়।
টিবিএস ডেস্ক
30 June, 2025, 03:00 pm
Last modified: 30 June, 2025, 03:10 pm
ইউরোজ্যাকপট টিকিট ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হয় (ফাইল ছবি: বিবিসি)

নরওয়েতে হাজার হাজার মানুষ একদিন সকালে উঠে দেখলেন, তারা লটারিতে লাখ লাখ টাকা জিতেছেন! দেশটির রাষ্ট্র মালিকানাধীন জুয়ার প্রতিষ্ঠান 'নরস্ক টিপিং' তাদের ফোনে জানিয়েছিল তারা 'ইউরো-জ্যাকপট' লটারিতে বিশাল অঙ্কের পুরস্কার পেয়েছেন। খবর বিবিসির।

কিন্তু পরে জানা গেল, সেটা ছিল পুরোপুরি ভুল। কোম্পানির সফটওয়্যারে এক হিসাবের গরমিলের কারণে সবাইকে ভুল পুরস্কার দেখানো হয়েছিল।

নরস্ক টিপিং জানায়, শুক্রবার লটারি ফল ঘোষণার পর 'বেশ কয়েক হাজার' মানুষকে ভুল পরিমাণের পুরস্কার জেতার বার্তা পাঠানো হয়। তবে ঠিক কতজন এই ভুলে ভোগান্তিতে পড়েছেন, তা তারা জানায়নি।

এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টনিয়ে সাগস্তুয়েন পরদিনই দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেন।

ভুলটা কীভাবে হলো?

 জানা গেছে, ইউরোপ থেকে পুরস্কারের অর্থ আসে ইউরোতে। সেটা নরওয়েজিয়ান ক্রোনারে রূপান্তরের সময় এক জায়গায় বড়সড় ভুল হয়। যেখানে ১০০ দিয়ে ভাগ করার কথা ছিল, সেখানে ভুল করে ১০০ দিয়ে গুণ করা হয়। ফলে সবাইকে পুরস্কারের ১০০ গুণ বেশি টাকা দেখানো হয়!

ভুল শুধরে শনিবার সন্ধ্যায় সঠিক পুরস্কার জানানো হয়। তবে কারও ব্যাংক অ্যাকাউন্টে ভুল টাকা পাঠানো হয়নি, এই কথা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সাগস্তুয়েন বলেন, "অনেকেই আমাদের ওপর ক্ষুব্ধ। কেউ কেউ ঘুরতে যাওয়ার, কেউ ফ্ল্যাট কেনার, আবার কেউ বাড়ি মেরামতের পরিকল্পনা করছিলেন। আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি জানি, শুধু 'সরি' বললে ক্ষতি পূরণ হয় না।"

একজন নারী এনআরকে নামের টিভি চ্যানেলকে বলেন, তিনি ঘর মেরামত করছিলেন। তখনই ফোনে মেসেজ আসে যে তিনি জিতেছেন ১২ লাখ ক্রোনা (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩০ লাখ)। কিন্তু পরে দেখা গেল, তিনি জিতেছেন খুবই সামান্য পরিমাণ।

এই ঘটনার পর প্রতিষ্ঠানটির বোর্ড জরুরি বৈঠকে বসে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে, যারা প্রতিষ্ঠানটির দেখভাল করে। সেখানেই সিদ্ধান্ত হয়, সাগস্তুয়েন আর সিইও হিসেবে থাকছেন না।

তিনি বলেন, "এই ভুলের পুরো দায় আমার। আমি দুঃখিত, তবে কোম্পানি যেসব পরিবর্তন এনেছে, তাতে আমি আশাবাদী।"

নরওয়ের সংস্কৃতি মন্ত্রী লুবনা জাফেরি বলেন, "এ রকম ভুল হওয়া একদমই উচিত নয়। কারণ এই প্রতিষ্ঠানই দেশের একমাত্র অনুমোদিত জুয়া প্রতিষ্ঠান।"

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এমন না হয়, তার জন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ ব্যবস্থায় জোর দিতে হবে।

প্রসঙ্গত, এটি প্রথম নয় সম্প্রতি নরস্ক টিপিং আরও কিছু বড় ভুল ও প্রযুক্তিগত সমস্যা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। তারা নিজেরাও স্বীকার করেছে, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ মানুষের সমালোচনা একেবারেই যৌক্তিক।


 

অনুবাদ - নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

লটারি / জ্যাকপট / নরওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • জেলার এসপির পর লটারিতে ৫২৭ থানার ওসি চূড়ান্ত
  • আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক
  • নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]