Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘সুনামগঞ্জকে বাঁচান, কে বেঁচে আছে মরে যাচ্ছে জানতে পারছি না’

বাংলাদেশ

রিপন দে
18 June, 2022, 03:00 pm
Last modified: 18 June, 2022, 03:22 pm

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে, ফসল নিয়ে শঙ্কা
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

‘সুনামগঞ্জকে বাঁচান, কে বেঁচে আছে মরে যাচ্ছে জানতে পারছি না’

আজ চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কথা ছিল ২ সন্তানের এক জননীর। কিন্তু গত দুই দিনে তার কোন খবরই পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিপন দে
18 June, 2022, 03:00 pm
Last modified: 18 June, 2022, 03:22 pm
ছবি: সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ সড়ক পানিতে তলিয়ে গিয়ে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের কোথাও দাঁড়ানোর জায়গা নেই, সব পানির নিচে। এই মুহূর্তে সুনামগঞ্জের সবার ঘরে খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বন্ধ।

পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

ছিন্নমূল মানুষ যেমন দাঁড়াবার জায়গা পাচ্ছে না, তেমনি যাদের বসতবাড়ি রয়েছে তারাও খাবার পানি ও খাদ্য সংকটে। জেলার বাইরে থাকা পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকণ্ঠা সময় পার করছেন। পরিবারের একটু খোঁজ জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্তনাদ করতে দেখা গেছে অনেককে। কেউ জানেনা কে বেঁচে আছে কে মারা যাচ্ছে বা কে অসুস্থ।

"সুনামগঞ্জকে বাঁচান। কেউ কারো খোঁজ নিতে পারছেনা। মানুষ কীভাবে বেঁচে আছে, না মরে যাচ্ছে কেউ জানতে পারছেনা। সর্বগ্রাসী বন্যা মহাপ্রলয়। এই দিনে স্থানীয় প্রশাসনের কোন হট লাইনে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা, ফলে কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং সেবা।" ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জে থেকে কোনোভাবে উপায়ে সামাজিম মাধ্যমে এই লেখাটি পোস্ট করেছেন স্থানীয় সাংবাদিক সামস শামীম।

আজ চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কথা ছিল ২ সন্তানের এক জননীর। কিন্তু গত দুই দিনে তার কোন খবরই পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তার ভাই কল্লোল দাস বনি জানান, তার বোনকে নিয়ে আজ দুপুরের ফ্লাইটে সিলেট থেকে ব্যাংগালোর যাওয়ার কথা ছিল কিডনির চিকিৎসার জন্য। বিমানের টিকিট, হোটেল রিজার্ভেশন, ট্রাভেল ট্যাক্স দেয়া, ডাক্তারের এপয়েন্টমেন্ট, সব শেষ। এখন মনে হচ্ছে তার আর যাওয়া হচ্ছে না। 

"তার ১৮ মাসের দুই জমজ বাচ্চা আছে। বর্তমানে তার অবস্থা বিশেষ সুবিধার নয়। পা দুইটা ফুলে কলাগাছের মত হয়ে গেছে। সারাক্ষণ সেই ফোলা পা থেকে পানি চুইয়ে পড়ছে। এভাবে চললে হয়তো আর বাঁচবে না। সরকারিভাবে কোন স্পিডবোটের সাহায্যে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী বিমান বন্দর পর্যন্ত কি নিয়ে আসা সম্ভব? আছে কোন উপায়? এই নিয়ে গত দুইদিন ধরে চেষ্টা করেও পারিনি। এখন সিলেট বিমানবন্দরও বন্ধ।"

সুনামগঞ্জ পৌর শহরের নুতন পারা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সঞ্চিতা দে এবং চাকুরীজীবী অসুস্থ স্বামী কাজল দে। তাদের দুই মেয়ে । এক মেয়ে মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত অন্য মেয়ে সিলেটে আছেন লেখাপড়ার জন্য।

তারা জানান, তাদের ৪তলা বাসার নিচ তলা পুরাটাই পানিতে ঢুবে গেছে। বাবা-মা নিচ তলায় থাকতেন এখন উপরের তলায় আশ্রয় নিয়েছেন সাথে আশেপাশের আরও কয়েকটি বাসার মানুষ। গত ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগ নেই বাবা বাইপাসের রোগী মাও অসুস্থ। তাদের খাদ্য নেই, বিশুদ্ধ পানির সংকট। দুই মেয়ে জানতেও পারছেন কী তাদের সর্বশেষ অবস্থা।

এই পরিবার তাদের অবস্থান জানলেও অনেকেই জানেন না কোথায় আছেন তার পরিবার । নিজের পরিবারে জন্য উদ্বিগ্ন তাবাসসুম তালুকদার পরিবারের খোঁজ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,  "কেউ কি আজ সুনামগঞ্জ যাবেন? গেলে কাইন্ডলি আমার আব্বুর একটু খোঁজ নিয়ে পারবেন। দুদিন ধরে খুব অসহায়।"

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / বন্যা / বিদ্যুৎ বিচ্ছিন্ন / যোগাযোগ বিচ্ছিন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে, ফসল নিয়ে শঙ্কা
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]