Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2026, 03:25 pm
Last modified: 09 May, 2026, 03:36 pm

Related News

  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উভয় পক্ষকে শান্ত করতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় দুই পক্ষ থেকে ছোড়া ইট-পাটকেলের আঘাতে তিনি আহত হন।
টিবিএস রিপোর্ট
09 May, 2026, 03:25 pm
Last modified: 09 May, 2026, 03:36 pm
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ছবি: টিবিএস

সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) মধ্যরাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আড়াই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের কয়েকশ মানুষ অংশ নেয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে জমি কেনেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে দুই দিন আগে মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যানকে গালিগালাজ করেন। এর জেরে জাউয়াবাজারে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার বিকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজারে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়।

এদিকে, সংঘর্ষ চলাকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় যানজটে আটকা পড়েন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি উভয় পক্ষকে শান্ত করতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় দুই পক্ষ থেকে ছোড়া ইট-পাটকেলের আঘাতে তিনি আহত হন। পরে তাকে নিকটস্থ কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি কেনাবেচা ও রেজিস্ট্রি না হওয়া নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময়ের এই সংঘর্ষে দুই পক্ষের অনেকেই হতাহত হয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / সংঘর্ষ / আহত / সংসদ সদস্য / জমি নিয়ে বিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]