Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মিয়ানমারের শীর্ষ কর্মকর্তারা পাকিস্তানের থান্ডার ফাইটার জেটসহ অস্ত্রশস্ত্র কেনার পথে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2022, 02:40 pm
Last modified: 01 March, 2022, 03:09 pm

Related News

  • সৌদি সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • গাজায় ৭ ত্রাণকর্মী নিহতের দিনেই ইসরায়েলকে আরও বোমা সরবরাহের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • ইসরায়েলে আরও বোমা ও যুদ্ধবিমান পাঠাতে সম্মতি যুক্তরাষ্ট্রের
  • পুতিন-কিম সাক্ষাৎ: আলোচনায় ইউক্রেন যুদ্ধ, সামরিক বিষয় ও স্যাটেলাইট সহযোগিতা 
  • রাশিয়া-কিম জং উন ঐক্যে কেন উদ্বিগ্ন মার্কিন শিবির?

মিয়ানমারের শীর্ষ কর্মকর্তারা পাকিস্তানের থান্ডার ফাইটার জেটসহ অস্ত্রশস্ত্র কেনার পথে!

জেএফ-১৭ যুদ্ধবিমানের জন্য পাকিস্তানের কাছ থেকে এয়ার-টু-সারফেস মিসাইল কিনতে চায় মিয়ানমার। অস্ত্র বিক্রির এ বিষয়ে গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল মিয়ানমারে গোপন সফরও সেরেছে।
টিবিএস ডেস্ক
01 March, 2022, 02:40 pm
Last modified: 01 March, 2022, 03:09 pm
জেএফ-১৭ (এফসি-১)

নিষেধাজ্ঞায় বিধ্বস্ত মিয়ানমার অস্ত্র কিনতে খুঁজছে নতুন উপায়। আর তাই সম্ভাব্য একটি অস্ত্র চুক্তিকে সামনে রেখে দেশটির জান্তা সরকার শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পাঠাচ্ছে। দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। এর পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ কর্মকর্তা ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন কায়েম করেছে বর্তমান জান্তা সরকার। 

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি পাকিস্তানের কাছ থেকে ৬০ এমএম ও ৮১ এমএম মর্টারের পাশাপাশি এম-৭৯ গ্রেনেড লঞ্চার এবং ভারী মেশিনগান কিনতে চায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জেএফ-১৭ যুদ্ধবিমানের জন্য পাকিস্তানের কাছ থেকে এয়ার-টু-সারফেস মিসাইল কিনতেও আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। নিষেধাজ্ঞার কারণে চীনের কাছ থেকে সরাসরি এই ক্ষেপণাস্ত্রগুলো কিনতে পারছে না নেপিদো, তাই অস্ত্র আসবে পাকিস্তানের মাধ্যমে।

উল্লেখ্য, পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি যুদ্ধবিমান 'জেএফ-১৭ থান্ডার' ২০১৫ সালে কিনে নেয় মিয়ানমার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গেল বছর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের দল মিয়ানমারে গোপন সফর সেরেছে। সফরকালে দুই দেশের মধ্যে উন্নত অস্ত্র প্রযুক্তি, বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণসহ নৌ অস্ত্র নিয়ে আলোচনা হয়।

১০ সদস্যের পাকিস্তানি প্রতিনিধি দল মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মৌখিতভাবে আপগ্রেডেড জেএফ-১৭ (ব্লক-৩) বিমান এবং এয়ার-টু-সারফেস মিসাইল বিক্রির বিষয়ে আলোচনা করেন। 
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ২০১৭ সালের সহিংসতার পরিপ্রেক্ষিতে মিয়ানমার ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। পাকিস্তানের বিরুদ্ধে মৌলবাদী রোহিঙ্গা সংগঠনগুলোকে সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগ এনেছিল মিয়ানমার। 

তবে, গতবছর জান্তা সরকারের সেনা অভ্যুত্থানের পরে পশ্চিমাবিশ্ব মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে প্রয়োজনের স্বার্থে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকে দেশটির। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ যখন মিয়ানমারে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দেয়, তখন চীন সমর্থিত পাকিস্তান দেশটির সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার সুযোগ গ্রহণ করে। 

চীনের মতো পাকিস্তানও মিয়ানমারে সেনা অভ্যুত্থান-পরবর্তী উন্নয়নকে স্বীকৃত দেয় এবং বিশ্বাস করে মিয়ানমার সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে। বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ও পাকিস্তান ভবিষ্যতে তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াবে।


 

  • সূত্র: দ্য ইউরেশিয়ান টাইমস
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার-পাকিস্তান / অস্ত্র চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সৌদি সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি ট্রাম্পের
  • গাজায় ৭ ত্রাণকর্মী নিহতের দিনেই ইসরায়েলকে আরও বোমা সরবরাহের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • ইসরায়েলে আরও বোমা ও যুদ্ধবিমান পাঠাতে সম্মতি যুক্তরাষ্ট্রের
  • পুতিন-কিম সাক্ষাৎ: আলোচনায় ইউক্রেন যুদ্ধ, সামরিক বিষয় ও স্যাটেলাইট সহযোগিতা 
  • রাশিয়া-কিম জং উন ঐক্যে কেন উদ্বিগ্ন মার্কিন শিবির?

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]