Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
২৫ বছর ধরে একই খাবার খাচ্ছেন বেকহামের স্ত্রী!

অফবিট

টিবিএস ডেস্ক
07 February, 2022, 04:50 pm
Last modified: 07 February, 2022, 04:58 pm

Related News

  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ঐতিহ্যবাহী বনাম ট্রেন্ডি খাবার, কোনটি বেশি জনপ্রিয়?
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

২৫ বছর ধরে একই খাবার খাচ্ছেন বেকহামের স্ত্রী!

শেফ রুথি রজারসকে বেকহাম বলেন, “খাবারদাবার এবং মদের ব্যাপারে আমার কিছু দুর্বলতা আছে। আমি যখনই খুব দারুণ কিছু খাই, আমি চাই বাকিরাও সেগুলো চেখে দেখুক! কিন্তু দুর্ভাগ্য যে আমার এমন একজনের সাথে বিয়ে হয়েছে, যে কিনা গত ২৫ বছর ধরে একই খাবার খেয়ে যাচ্ছে।"
টিবিএস ডেস্ক
07 February, 2022, 04:50 pm
Last modified: 07 February, 2022, 04:58 pm
ছবি: সংগৃহীত

গত ২৫ বছর ধরে স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে এক ছাদের তলায় বসবাস করছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। স্ত্রীর সাথে বহু বছরের এই সফরে বেকহাম বুঝে গিয়েছেন যে, খাওয়াদাওয়ার ব্যাপারে তার প্রিয়তমা বেশ কঠোর অনুশাসন মেনে চলেন। সম্প্রতি বেকহাম জানিয়েছেন, গত ২৫ বছর ধরে ভিক্টোরিয়া বেকহাম একই খাবার খেয়ে যাচ্ছেন!

আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, 'স্পাইস গার্ল' এর ডায়েট রুটিনে থাকে গ্রিলড ফিশ এবং ভাপ দেওয়া সবজি; যদিও সাবেক ফুটবল তারকা নিজে এর সম্পূর্ণ আলাদা রুটিন অনুসরণ করেন।

আইহার্ট-এর 'রিভার ক্যাফে টেবিল ফোর' এর সাম্প্রতিক একটি এপিসোডে শেফ রুথি রজারসকে বেকহাম বলেন, "খাবারদাবার এবং মদের ব্যাপারে আমার কিছু দুর্বলতা আছে। আমি যখনই খুব দারুণ কিছু খাই, আমি চাই বাকিরাও সেগুলো চেখে দেখুক! কিন্তু দুর্ভাগ্য যে আমার এমন একজনের সাথে বিয়ে হয়েছে, যে কিনা গত ২৫ বছর ধরে একই খাবার খেয়ে যাচ্ছে। ভিক্টোরিয়ার সাথে পরিচয়ের পর থেকে ও শুধু গ্রিলড ফিশ এবং সবজি খায়। এর ব্যতিক্রম খুব কমই হয়েছে।"

১৯৯৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারস লাউঞ্জে প্রথম দেখা হয় ৪৬ বছর বয়সী বেকহাম এবং তার চেয়ে বয়সে এক বছরের বড় ভিক্টোরিয়ার। এর দুই বছর পর তারা বিয়ে করেন। বর্তমানে এই জুটির ঘরে ব্রুকলিন বেকহাম (২২), রোমিও বেকহাম (১৯), ক্রুজ বেকহাম (১৬) এবং হার্পার (১০) নামে চার সন্তান রয়েছে।

ডেভিড বেকহাম জানান, এতগুলো বছরে শুধুমাত্র একদিনই তিনি ভিক্টোরিয়াকে তার নিয়মিত মেনুর বাইরে খাবার খেতে দেখেছেন।

"হার্পার যখন ওর গর্ভে ছিল, শুধুমাত্র তখনই একদিন সে আমার প্লেট থেকে কিছু একটা নিয়ে খেয়েছিল। আর সেটা একটা চমৎকার ব্যাপার ছিল। ওইদিনের সন্ধ্যাটা আমার সবচেয়ে প্রিয় একটা সন্ধ্যা। আমার ঠিক মনে নেই দিনটা কয় তারিখ ছিল, কিন্তু এরপর আর কখনো ভিক্টোরিয়া তার নিয়মিত মেনুর বাইরে কিছু খায়নি", বলেন বেকহাম।

আরও জানা গেছে, বাড়িতে রান্নাঘরের দিকটাও মূলত ডেভিড বেকহামই সামলান। রজারসকে বেকহাম জানান, রান্নাঘরে কাজ করলে তার মনে প্রশান্তি আসে। বেকহামের পরিবারেও তার মা ও দাদিমা প্রতি সন্ধ্যায় সবার জন্য রান্না করতেন। সেখান থেকেই খাবারের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে।

বেকহাম বলেন, আমি আমার মা-বাবা ও বন্ধুবান্ধবের জন্য রান্না করতে পছন্দ করি। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, ভিক্টোরিয়া এসে বললো, 'আমি কি সাহায্য করতে পারি তোমাকে?' আমার জবাব ছিল এরকম, "শান্ত হয়ে বসো এবং ভদকা উপভোগ করো, বাচ্চাদের সময় দাও। আমার রান্নাবান্না করতে বেশ ভালো লাগে।"

বেকহাম-ভিক্টোরিয়া দম্পতির বড় ছেলে ব্রুকলিনও তার বাবার মতোই রান্নাবান্নাকে প্যাশন হিসেবে নিয়েছে। ব্রুকলিন পেশায় একজন আলোকচিত্রী এবং নিকোলা পেলটজ এর সাথে প্রণয়ে আবদ্ধ। কোয়ারেন্টাইনের দিনগুলোতে ব্রুকলিন নানা রকম রেসিপি বানাতে শুরু করেন। ২০২১ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনের একটি ভিডিওতে ব্রুকলিন নিজেই একথা জানান। তিনি মজা করে আরও বলেন, তাদের সবচেয়ে ছোট বোন হার্পার তার রান্নার কঠোর সমালোচক!

"আমার বাবাই মূলত আমার রেসিপিগুলো চেখে দেখে। বাবা আমার মায়ের চাইতে বেশি রান্না করে, মা বরং খেতেই বেশি পছন্দ করে", বলেন ব্রুকলিন।

সূত্র: ইয়াহু নিউজ

Related Topics

টপ নিউজ

ডেভিড বেকহাম / ভিক্টোরিয়া বেকহাম / খাবার / ডায়েট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ঐতিহ্যবাহী বনাম ট্রেন্ডি খাবার, কোনটি বেশি জনপ্রিয়?
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]