Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জাপানী নারী এরিকোকে নিয়ে অবমাননাকর ভিডিও ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2021, 02:05 pm
Last modified: 08 September, 2021, 04:31 pm

Related News

  • এরিকো বনাম ইমরান: সন্তানদের হেফাজত নিয়ে এক জাপানি মা ও বাংলাদেশি বাবার লড়াই
  • মেয়েদের নিয়ে এখনই দেশ ছাড়তে পারবেন না জাপানি মা
  • জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে পুলিশে হস্তান্তর 
  • দুই মেয়ের অভিভাবকত্ব পেলেন জাপানি মা, দেশ ছাড়তে বাধা নেই
  • ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের সঙ্গেই থাকবে দুই শিশু: সুপ্রিম কোর্ট 

জাপানী নারী এরিকোকে নিয়ে অবমাননাকর ভিডিও ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

গত সোমবার (৬ আগস্ট) জাপানি এই নারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সকল উপাদান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
টিবিএস রিপোর্ট
08 September, 2021, 02:05 pm
Last modified: 08 September, 2021, 04:31 pm
ছবি: সংগৃহীত

সন্তানদের অভিভাবকত্বের দাবিতে বাংলাদেশে আসা জাপানি নারী নাকানো এরিকোর ব্যক্তিগত গোপনীতা সংরক্ষণের স্বার্থে ও অপপ্রচার রোধে সব ধরনের উপাদান ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বিটিআরসি-র চেয়ারম্যানের প্রতি এ নির্দেশনা দেন।

সেইসঙ্গে এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত সোমবার (৬ আগস্ট) জাপানি এই নারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সকল উপাদান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

বুধবার শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে জানান, এরিকো তার মেয়েদের সঙ্গে রাতে থাকতে চান এবং তাদের সঙ্গে কেনাকাটা ও বিনোদনের জন্য বাইরে যেতে চান। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়া অবমাননাকর ভিডিওগুলো এরিকোর জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিশির মনির আরও বলেন, 'সেখানে কমপক্ষে ১৭টি লিংক রয়েছে। যেখানে জাপানি নারীকে নিয়ে বিভিন্ন চটকদার ভিডিও ও নারী উপস্থাপকরা উপস্থাপনা করেছেন। কোনোটিতে দুই মিলিয়ন, চার মিলিয়ন, ছয় মিলিয়ন এমনকি সাত মিলিয়ন ভিউয়ার (দর্শক)। যেখানে প্রায় ৭০ লাখ মানুষ দেখেছেন এই ভিডিওগুলো। এগুলো অপসারণের নির্দেশনা চাই।'

জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-মার্কিন নাগরিক শরীফ ইমরান (৫৮) ২০০৮ সালে জাপানি আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং টোকিওতেই বসবাস শুরু করেন।  তাদের  ১২ বছরের সংসারে তিন কন্যাসন্তান রয়েছে। 

চলতি বছরের জানুয়ারিতে এরিকোর-ইমরান দম্পতির বিবাহবিচ্ছেদের প্রেক্ষিতে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জটিলতা দেখা দেয়।

Related Topics

টপ নিউজ

জাপানি নাগরিক নাকানো এরিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • এরিকো বনাম ইমরান: সন্তানদের হেফাজত নিয়ে এক জাপানি মা ও বাংলাদেশি বাবার লড়াই
  • মেয়েদের নিয়ে এখনই দেশ ছাড়তে পারবেন না জাপানি মা
  • জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে পুলিশে হস্তান্তর 
  • দুই মেয়ের অভিভাবকত্ব পেলেন জাপানি মা, দেশ ছাড়তে বাধা নেই
  • ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের সঙ্গেই থাকবে দুই শিশু: সুপ্রিম কোর্ট 

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]