Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জ্ঞান ফিরেছে এরিকসেনের, হাসপাতালে নেওয়া হয়েছে

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2021, 12:35 am
Last modified: 13 June, 2021, 01:45 am

Related News

  • ১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!
  • ঘৃণা কখনোই জয়ী হবে না: বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুললেন সানচো
  • ইউরো ২০২০: সেরার খেতাব জিতলেন যারা
  • রোনালদোই জিতলেন ইউরোর গোল্ডেন বুট 
  • ‘আন্ডারডগ’ ইউক্রেনের বিপক্ষে অতি সতর্ক ইংল্যান্ড

জ্ঞান ফিরেছে এরিকসেনের, হাসপাতালে নেওয়া হয়েছে

ভয় কাটেনি, তবে আগের মতো শঙ্কা নেই ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে। জ্ঞান হারিয়ে মাঠেই পড়ে যাওয়া ডেনমার্কের এই মিড ফিল্ডারকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
13 June, 2021, 12:35 am
Last modified: 13 June, 2021, 01:45 am
জ্ঞান ফেরার পর মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে। ছবি: রয়টার্স

ভয় কাটেনি, তবে আগের মতো শঙ্কা নেই ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে। জ্ঞান হারিয়ে মাঠেই পড়ে যাওয়া ডেনমার্কের এই মিড ফিল্ডারকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে কোপেনহেগেনে মুখোমুখি হয় ডেনমার্ক ও ফিনল্যান্ড। ৪৩তম মিনিটে থ্রো-ইনে এরিকসেনকে বল দেন সতীর্থ। বলের দিকে নজরই দিতে পারেননি ইন্টার মিলানের হয়ে খেলা এই মিড ফিল্ডার। জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন।

এরিকসেন পড়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়টা ছুটে যান তার কাছে। ইশারায় মেডিকেল টিমকে ডাকছিলেন তারা। মাঠেই বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলে, দেওয়া হয় সিপিএর। এ সময় সতীর্থরা এরিকসেনকে ঘিরে চারপাশে দাঁড়ান। মাঝে চিকিৎসা চলতে থাকে। ধারণা করা হচ্ছে হার্টের সমস্যায় ভুগছেন এরিকসেন।

বেশ কিছুক্ষণ চিকিৎসার পর এরিকসেনের জ্ঞান ফেরে। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এটা স্বস্তির খবর হলেও কয়েক মুহূর্তের জন্য মাঠে শুনশান নিরবতা নেমে এসেছিল। সতীর্থরা প্রার্থনা করছিলেন, তাদের চোখ বেয়ে ঝরে পড়ছিল জল। গ্যালারির অনেক দর্শকও কাঁদছিলেন।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ান এরিকসন / ইউরো ২০২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!
  • ঘৃণা কখনোই জয়ী হবে না: বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুললেন সানচো
  • ইউরো ২০২০: সেরার খেতাব জিতলেন যারা
  • রোনালদোই জিতলেন ইউরোর গোল্ডেন বুট 
  • ‘আন্ডারডগ’ ইউক্রেনের বিপক্ষে অতি সতর্ক ইংল্যান্ড

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]