শিক্ষার্থীদের আন্দোলন: রাস্তা অবরোধে ভোগান্তিতে নগরবাসীরা
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। ১৪ জুলাই সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
