Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 

বিনোদন

সিএনএন
01 July, 2026, 09:35 pm
Last modified: 01 July, 2026, 09:40 pm

Related News

  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 

শহরে সুইফট ভক্তদের আনাগোনার পাশাপাশি ভিড় জমিয়েছেন বিপুলসংখ্যক সংবাদকর্মীও। অথচ কিছুদিন আগেও এই গোপন আয়োজন সম্পর্কে গণমাধ্যমের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না।
সিএনএন
01 July, 2026, 09:35 pm
Last modified: 01 July, 2026, 09:40 pm
ফাইল ছবি: ডেভিড ইউলিট

কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। চলতি সপ্তাহেই নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন পপ তারকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি। গত মঙ্গলবার সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছে দুটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রগুলো জানায়, এই বিয়ের প্রস্তুতিমূলক ইভেন্টটি আগামী বৃহস্পতিবার ম্যানহাটনে অনুষ্ঠিত হতে পারে। এরপর শুক্রবার অনুষ্ঠিত হবে মূল বড় আয়োজন, যা ভোর ৪টা পর্যন্ত চলতে পারে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রায় ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে সূত্রগুলো জানিয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে অনুষ্ঠানস্থলের চারপাশে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে। তারা বেশ কিছু রহস্যময় বাক্স আনলোড করছিলেন। এই প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এক কর্মী বলেন, 'আমার মুখ বন্ধ, আমি কিছুই বলতে পারব না।'

এই ব্লকবাস্টার বিয়েটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন নিউ ইয়র্ক সিটি গ্রীষ্মের এক ব্যস্ততম সময় পার করছে। দেশটির বাস্কেটবল দল 'দ্য নিক্স' দীর্ঘ ৫৩ বছরের খরা কাটিয়ে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে, যা পুরো শহরে এক উন্মাদনার সৃষ্টি করেছে। অন্যদিকে, ফিফা ফুটবল বিশ্বকাপের কারণে পাতাল রেল থেকে শুরু করে সবখানেই উচ্ছ্বসিত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

শহরে সুইফট ভক্তদের আনাগোনার পাশাপাশি ভিড় জমিয়েছেন বিপুলসংখ্যক সংবাদকর্মীও। অথচ কিছুদিন আগেও এই গোপন আয়োজন সম্পর্কে গণমাধ্যমের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না।

এমনকি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানস্থল নিয়ে পুরোপুরি অন্ধকারে আছেন বলে মনে হচ্ছে। ট্র্যাভিসের সতীর্থ এবং 'টাইট এন্ড ইউনিভার্সিটি'র (টিইউ) অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ কিটল নিশ্চিত করেছেন যে তিনি বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছেন। তবে বিয়েটি ঠিক কোথায় হচ্ছে, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। গত সপ্তাহে 'এন্টারটেইনমেন্ট টুনাইট'-কে অন্তত এমনটাই জানিয়েছেন এই নাইনার্স ফুটবলার।

একটি টিইউ ইভেন্টে কিটল গণমাধ্যমটিকে বলেন, 'আমি আসলে গত রাতে ট্র্যাভিসকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিল।'

তবে একটি বিষয় তিনি নিশ্চিত করেছেন। কিটল বলেন, এই দম্পতি অতিথিদের সাফ জানিয়ে দিয়েছেন, কোনো উপহার আনা যাবে না।
 
Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / ম্যাডিসন স্কয়ার / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]