Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
20 May, 2026, 02:40 pm
Last modified: 20 May, 2026, 02:45 pm

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

বর হি জানান, বিয়ের পরিকল্পনার সময় যখন দেখলেন যে খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখনই তার মাথায় এই অভিনব বুদ্ধি আসে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
20 May, 2026, 02:40 pm
Last modified: 20 May, 2026, 02:45 pm
কুস্তিতে বরকে হারিয়ে দিচ্ছেন কনে। ছবি: ইটিটুডে

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরকেই বানিয়ে ফেললেন পেশাদার কুস্তির (প্রফেশনাল রেসলিং) ময়দান। আর শর্ত ছিল—এই কুস্তিতে যে হারবে, তাকে সারা জীবন ঘরের সব কাজ করতে হবে।

বর হি ইনশেং গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে মিলে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে তারা সেখানে একটি কুস্তির রিং বসান। আর পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল নাটকীয় এক পোস্টার—'বর বনাম কনে'।

এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে 'বেস্ট-অব-থ্রি' (তিনবারের মধ্যে যে দুবার জিতবে) প্রতিযোগিতায় নামেন। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, প্রথমে অন্য পারফরমাররা রিংয়ে প্রবেশ করেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে কুস্তি লড়েন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর-কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের চিৎকারের মধ্যে কনে খুব দ্রুতই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বরের আক্রমণগুলো খুব চতুরতার সঙ্গে এড়িয়ে গিয়ে, একটি 'শোল্ডার থ্রো' দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলেন কনে।

এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানান যে তিনি 'সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে অব্যাহতি পেয়েছেন'।

পুরো লড়াইটি আগে থেকে সাজানো হলেও, এই আয়োজন অতিথিদের দারুণভাবে মুগ্ধ করেছিল। বর সংবাদমাধ্যম জিয়াওজিয়াং মর্নিং পোস্টকে জানান, সব পারফরমারই পেশাদার ছিলেন এবং পুরো শোতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

অনুষ্ঠান শেষে বর বলেন, 'অবশ্যই আমাকে শেষ পর্যন্ত হারতেই হতো। আমি তো আর তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি না!'

খরচ বাঁচাতে গিয়েই এল এই আইডিয়া

বর হি জানান, বিয়ের পরিকল্পনার সময় যখন দেখলেন যে খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখনই তার মাথায় এই অভিনব বুদ্ধি আসে। গায়ক ও অন্যান্য পারফর্মার ভাড়া করার বদলে তিনি একটি কুস্তি ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নেন।

তার স্ত্রীও এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন। তবে দুই পরিবারের মা-বাবারা বলেছিলেন, 'তারা বিষয়টি বুঝতে না পারলেও সন্তানদের পছন্দকে সম্মান করেন।'

হি বলেন, 'আমাদের বিয়েতে খাবারও ছিল, আবার একটি শো-ও ছিল। তাই সবাই বেশ খুশি মনেই এসেছিল। শেষ পর্যন্ত প্রায় ৩০০ অতিথি এসেছিলেন, যা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।'

তিনি আশা করেন, তার এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে চীনের অল্প পরিচিত পেশাদার কুস্তির সঙ্গে আরও বেশি মানুষ পরিচিত হওয়ার সুযোগ পাবে। চীনে পেশাদার কুস্তির সংস্কৃতি এখনো বেশ ছোট পরিসরেই রয়েছে। বার, বিয়ার উৎসব এবং বিভিন্ন কোম্পানির বার্ষিক অনুষ্ঠানের মতো নির্দিষ্ট জায়গাতেই মূলত এই পারফরম্যান্স সীমাবদ্ধ থাকে।

Related Topics

টপ নিউজ

চীন / কুস্তি / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]