Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট

খেলা

টিবিএস রিপোর্ট
01 July, 2026, 08:35 pm
Last modified: 01 July, 2026, 08:39 pm

Related News

  • সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়: শীর্ষে দিনো জফ, তালিকায় আছেন মেসিও
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। তারা ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে।
টিবিএস রিপোর্ট
01 July, 2026, 08:35 pm
Last modified: 01 July, 2026, 08:39 pm
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন কেপ ভার্দের ফুটবলাররা। ছবি: টিআরটি আফ্রিকা।

কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে তার দেশের জাতীয় ফুটবল দল ফিফা বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ঘটাতে পারে। শুক্রবার শেষ ৩২-এর লড়াইয়ে তারা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, 'ব্লু শার্কস' ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা প্রত্যাশাকে ভুল প্রমাণ করতে পারে এবং আরও ইতিহাস গড়ার সামর্থ্য তাদের রয়েছে।

তিনি বলেন, 'আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলছি। প্রত্যাশা কম থাকলেও যদি একটি দলের জয়ের প্রবল ইচ্ছা থাকে, তাহলে সবকিছুই সম্ভব। কেপ ভার্দের মতো ছোট একটি দেশকে সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করতে হবে।'

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। তারা 'এইচ' গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে থাকলেও নেভেস বলেন, তার দলের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, 'আমাদের দলের শতভাগ বিশ্বাস এবং শতভাগ আশা রয়েছে, প্রতিটি বলের জন্য তারা লড়বে। আমরা এই বিশ্বকাপে এসেছি চ্যাম্পিয়নদের মোকাবিলা করে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে।'

দলের প্রধান কোচ পেদ্রো 'বুবিস্তা' লেইতাঁও ব্রিতোও নিজেদের আন্ডারডগ হিসেবে মেনে নিয়ে সম্প্রতি বলেছেন, 'অসম্ভব বলে কিছু নেই।' 

অন্যদিকে মিডফিল্ডার ডেরয় দুয়ার্তেও বলেছেন, দলটি বিশ্বাস করে তারা বড় ধরনের চমক দেখাতে সক্ষম।

নেভেস আরও বলেন, শুক্রবারের ম্যাচের ফল যাই হোক না কেন, কেপ ভার্দে ইতোমধ্যেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্জন করেছে।

তিনি বলেন, 'যাই ঘটুক না কেন, আমরা মাথা উঁচু করে এবং নিজেদের মিশন সফল হয়েছে—এই অনুভূতি নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেব।'

Related Topics

টপ নিউজ

কেপ ভার্দে / ফিফা বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনা / প্রেসিডেন্ট / হোসে মারিয়া নেভেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়: শীর্ষে দিনো জফ, তালিকায় আছেন মেসিও
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই: মুখোমুখি ইতিহাস, মেসি ও বেলিংহাম
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]