Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2026, 06:20 pm
Last modified: 16 June, 2026, 06:25 pm

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

মঙ্গলবার আদাবরের শেখেরটেকে নিজ দোকানে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ক্যাশে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিকেলে তাদের আস্তানায় অভিযানে যায় পুলিশ।
টিবিএস রিপোর্ট
16 June, 2026, 06:20 pm
Last modified: 16 June, 2026, 06:25 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ছিনতাইকারীদের চাপাতির কোপে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে আটক চার ছিনতাইকারী হলেন— 'চোরা' রুবেল, 'কানা' আমির, কাশেম ও মো. জয়। এদের মধ্যে রুবেল ও আমির পুলিশের গুলিতে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় নিজ দোকানে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে (৩৯) কুপিয়ে ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত শফিকুল বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

এই ঘটনার পর জড়িতদের শনাক্ত করে বিকেলে ডেল্টা গার্মেন্টসের পেছনে তাদের আস্তানায় অভিযানে যায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইকারীরা চাপাতি দিয়ে ওসি ও এসআইয়ের মাথায় কোপানোর চেষ্টা করলে তারা হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাদের হাতে কোপ লাগে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদেরসহ মোট চারজনকে আটক করা হয়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওই আস্তানা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সকালে ঘটে যাওয়া ছিনতাইয়ের বিষয়ে আহত বিকাশ এজেন্টের ভাই মুসলিম হোসেন বলেন, 'দুই যুবক আমার ভাইয়ের দোকানে ঢুকে জোর করে ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা চাপাতি দিয়ে ভাইয়ের হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপায়। পরে ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও বিকাশের মোবাইল নিয়ে পালিয়ে যায়।'

পুলিশ জানায়, এ ঘটনায় ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

আদাবর / আদাবর থানা / মোহাম্মদপুর / ছিনতাই / পুলিশ / চাপাতি / ছিনতাইকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]