Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:55 pm
Last modified: 14 June, 2026, 09:06 pm

Related News

  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

১৪০ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ৪৭ রান যোগ করেন দুই ওপেনার জুহেইরিয়া ও দিলারা আক্তার। তারা উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে যোগ করেন ৬৭ রান। ২৩ বলে ২৬ রান করে থামেন দিলারা।
টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:55 pm
Last modified: 14 June, 2026, 09:06 pm
ছবি : সংগৃহীত

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুহেইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। 

গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে শনিবার নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৩৩ বলে ৫০ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচসেরা হন জুহেইরিয়া।

বার্মিংহামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেট ডে লিডে।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন ২ উইকেট। ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।

১৪০ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ৪৭ রান যোগ করেন দুই ওপেনার জুহেইরিয়া ও দিলারা আক্তার। তারা উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে যোগ করেন ৬৭ রান। ২৩ বলে ২৬ রান করে থামেন দিলারা।

দিলারার বিদায়ের পর ক্রিজে এসে গোল্ডেন ডাক মারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এরপর ছক্কা মেরে ৩২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন জুহেইরিয়া। তবে ফিফটির পরের বলেই সাজঘরে ফেরেন তিনি। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন এই ডানহাতি ব্যাটার।

চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মোস্তারি। ৪ রান করে আউট হলে ৮৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। তাদের অবিচ্ছিন্ন ৪৪ বলে ৫৬ রানের জুটিতে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

শারমিন ৪ চার মেরে ৩২ বলে ৩৭ রান করেন। স্বর্ণা ১ চারে ১৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ১৭ জুন লিডসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

নেদারল্যান্ডস / বিশ্বকাপ / বাংলাদেশ / নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]