Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
বাংলাদেশ স্থিতিশীল ও ব্যবসার জন্য উন্মুক্ত—অংশীদারদের এই আস্থা ফেরানোই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2026, 05:20 pm
Last modified: 13 June, 2026, 06:45 pm

Related News

  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

বাংলাদেশ স্থিতিশীল ও ব্যবসার জন্য উন্মুক্ত—অংশীদারদের এই আস্থা ফেরানোই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে ‘রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লেভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
13 June, 2026, 05:20 pm
Last modified: 13 June, 2026, 06:45 pm
ছবি: টিবিএস

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো দেশি ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে এই পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা যে বাংলাদেশ এখন স্থিতিশীল এবং এখানে ব্যবসার পরিবেশ উন্মুক্ত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে 'রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লেভারেজিং রেজিলিয়েন্স' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, "ব্যবসায়িক পরিবেশ সহজ করতে সরকার গভীর কাঠামোগত সংস্কার বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।"

সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা বিদ্যমান অসংখ্য প্রাতিষ্ঠানিক বাধা বা 'সিস্টেমিক বোটলনেক' দূর করে আমাদের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাত থেকে শুরু করে বড় শিল্প গ্রুপ—সবার জন্য স্বচ্ছতা এবং সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছি। আমরা নতুন বাজার উন্মুক্ত করতে এবং সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে আমরা সব পক্ষ থেকে অভাবনীয় ইতিবাচক সাড়া পেয়েছি।"

তিনি আরও যোগ করেন, "চ্যালেঞ্জের মধ্যেই সুযোগ তৈরি হয়। রাজনৈতিক রূপান্তর অনেক প্রশ্নের জন্ম দিলেও এটি প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লক্ষ্যকেও স্পষ্ট করে। আমাদের সরকারের সেই রাজনৈতিক সদিচ্ছা এবং কৌশলগত দূরদর্শিতা রয়েছে যার মাধ্যমে আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সবচাইতে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলব।"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার বিশ্ব অর্থনীতির ধীরগতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য নীতির অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান বাণিজ্য বাধার মুখে বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পৃক্ততাকে নতুনভাবে সাজানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, "আমাদের বড় বাজারগুলোতে প্রবৃদ্ধির সম্ভাবনা ইতিবাচক হলেও তা ধীরগতির। এটি রপ্তানি চাহিদাকে প্রভাবিত করতে পারে, তাই আমাদের রপ্তানি অবস্থান ধরে রাখতে আরও তীব্র প্রতিযোগিতার প্রয়োজন হবে।"

বৈশ্বিক ঋণের বোঝা ও সুদ নিয়ে ড. খলিলুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, উন্নত দেশগুলো যেখানে ১ থেকে ৪ শতাংশ সুদে ঋণ পায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সেখানে ৬ থেকে ১২ শতাংশ বা তারও বেশি সুদ গুনতে হয়। এছাড়া জলবায়ু ঝুঁকির কারণে এ ধরনের দেশগুলোকে প্রতি বছর অতিরিক্ত বিলিয়ন বিলিয়ন ডলার সুদ দিতে হচ্ছে।

বর্তমান জ্বালানি সংকট সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা দেশের আমদানি ব্যয় ও উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি এবং ব্লকচেইনের মতো 'ট্রেড টেক' বা প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্ব অর্থনীতিতে যে বড় পরিবর্তন আনছে, সেটিও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর একটি স্পষ্ট রূপকল্প রয়েছে যা তিনটি প্রধান লক্ষ্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে: 'স্থিতিশীলতা, সংস্কার এবং উন্নয়ন'।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বন্ধুত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির ওপর ভিত্তি করে পরিচালিত হবে। বিদেশের দূতাবাস এবং হাইকমিশনগুলোকে বাণিজ্য ও বিনিয়োগের সক্রিয় সহায়তাকারী হিসেবে নতুনভাবে সাজানো হচ্ছে। 

ব্যবসায়ী সম্প্রদায়কে সরকারের 'প্রাথমিক কৌশলগত অংশীদার' হিসেবে উল্লেখ করে তিনি ব্যবসায়িক জটিলতা দূর করার প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিক এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের কাজের মাধ্যমে আমাদের বিচার করুন। আমাদের দেওয়া প্রতিশ্রুতির জন্য আমাদের দায়বদ্ধ রাখুন এবং বাংলাদেশের প্রাণবন্ত সম্ভাবনা উন্মোচনে আমাদের সাথে পথ চলুন।"

Related Topics

টপ নিউজ

ব্যবসা / বিনিয়োগ / পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]