Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প

আন্তর্জাতিক

নিউইয়র্ক পোস্ট
05 June, 2026, 10:55 am
Last modified: 05 June, 2026, 12:28 pm

Related News

  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • ইহুদিরা কেন ডেমোক্র্যাটদের ভোট দেয়? ইসরায়েলের ইতিহাসে সেরা মার্কিন প্রেসিডেন্ট আমি: ট্রাম্প
  • আমাদের যা যা প্রয়োজন, ইরান তার প্রায় 'সবকিছুতেই' রাজি হয়েছে: ট্রাম্প
  • ইসরায়েলকে খামেনির জানাজায় বোমা মারার উসকানি দিলেন কট্টর ট্রাম্প সমর্থক লরা লুমার
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও জনসমক্ষে আসেননি।
নিউইয়র্ক পোস্ট
05 June, 2026, 10:55 am
Last modified: 05 June, 2026, 12:28 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সাথে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রকাশিত 'পড ফোর্স ওয়ান' পডকাস্টের একটি সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

পডকাস্টে ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনা খুব একটা ফলপ্রসূ না হলেও দুই নেতা বর্তমানে 'বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন'।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও জনসমক্ষে আসেননি। ওই দিন মার্কিন ও ইসরায়েলি আকস্মিক বিমান হামলায় তার বাবা এবং তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ পরিবারের অন্য সদস্যরা নিহত হন। 

অসমর্থিত বিভিন্ন সূত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় মোজতবা নিজেও আহত হয়েছিলেন।

মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, 'তিনি অবশ্যই সবকিছুর সঙ্গে জড়িত। আমি মনে করি ইরানিরা তাকে যথেষ্ট শ্রদ্ধা করে।' 

মোজতবা জনসমক্ষে না আসায় বর্তমানে শান্তি আলোচনার প্রক্রিয়াটি বেশ দীর্ঘায়িত হচ্ছে এবং বার্তার আদান-প্রদান করতে কুরিয়ারের মাধ্যমে কয়েক দিন সময় লেগে যাচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

'দ্য পোস্ট'-এর সাংবাদিক মিরান্ডা ডিভাইনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এখনও তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি। লোকমুখে অনেক কথা শোনা যাচ্ছে; কেউ কেউ বলছেন তার শরীরের অনেক অংশ নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে।'

ট্রাম্প আরও বলেন, 'বলা হচ্ছে তিনি সবকিছুতে অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। প্রথমে তার বাবা এবং এখন তিনি; এটি মূলত বংশপরম্পরায় ক্ষমতা পাওয়া। তবে আমাদের মধ্যে সম্পর্ক এখন বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।'

সাক্ষাতের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি আসলে সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি। কোনো এক সময়ে আমাদের সম্ভবত দেখাও হবে; তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।'

মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। এর আগে ট্রাম্প তাকে 'অযোগ্য' এবং ইরানকে শাসন করার জন্য 'অগ্রহণযোগ্য' ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / মোজতবা খামেনি / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • ইহুদিরা কেন ডেমোক্র্যাটদের ভোট দেয়? ইসরায়েলের ইতিহাসে সেরা মার্কিন প্রেসিডেন্ট আমি: ট্রাম্প
  • আমাদের যা যা প্রয়োজন, ইরান তার প্রায় 'সবকিছুতেই' রাজি হয়েছে: ট্রাম্প
  • ইসরায়েলকে খামেনির জানাজায় বোমা মারার উসকানি দিলেন কট্টর ট্রাম্প সমর্থক লরা লুমার
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]