Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 11:25 am
Last modified: 18 May, 2026, 11:33 am

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 11:25 am
Last modified: 18 May, 2026, 11:33 am
ফাইল ছবি।

রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করেই কর্মবিরতি শুরু করায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় জমেছে। গন্তব্যে যাওয়ার উদ্দেশে টিকিট কেটেও যেতে পারছেন না অনেকে। ইসলাম নামের এক যাত্রী বলেন, 'কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির।' 

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না করে ফেডারেশনের পক্ষ থেকে এমন ঘোষণা আসায় অসন্তোষ দেখা দেয় শ্রমিকদের একাংশের মধ্যে।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, বর্তমানে ঘোষিত এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। এর পরিবর্তে তিন মাস মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন তারা।

নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, 'বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।' 

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়নের কার্যালয় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সে সময় বাস টার্মিনালের পাশের বেশ কিছু দোকানে ভাঙচুরও চালানো হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করেছিল।

Related Topics

টপ নিউজ

শ্রমিক ধর্মঘট / রাজশাহী / বাস চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]