গ্রিলে আটকা পড়া যুবককে ২০ দিনের কারাদণ্ড কেন?
কুমিল্লা নগরীতে একটি বাসার গ্রিলে আটকে থাকা এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে তাকে চোর সন্দেহ করা হলেও পরে স্থানীয়রা জানান, বিয়ে করতে আসা ছেলে-মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে এই চক্রটি। ১০ মে দুপুরে এক অপ্রাপ্ত বয়স্ক যুগল বিয়ে করতে এক আইনজীবীর বাসায় যান। তাদের পেছনে জিহাদ নামের ওই যুবকও সেখানে যান। বাইরে তার আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার এক পর্যায়ে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রিলে আটকে পড়েন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
