Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
২১ দিনের মাথায় ভেসে উঠলো মাটি চাপা দেওয়া মৃত তিমি

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
03 May, 2021, 11:45 am
Last modified: 03 May, 2021, 11:47 am

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ইরান যুদ্ধে যেভাবে হুমকিতে পড়েছে দক্ষিণ আফ্রিকার তিমিরা

২১ দিনের মাথায় ভেসে উঠলো মাটি চাপা দেওয়া মৃত তিমি

গতকাল বিকেল ৫টার দিকে ভাটা নামার পরই মাটিচাপা তিমির দেহাবশেষ দৃশ্যমান হয়। পরে বনকর্মী ও রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচেষ্টা চালিয়ে মরদেহটি সন্ধ্যার পর আবারও মাটিচাপা দেওয়া হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি
03 May, 2021, 11:45 am
Last modified: 03 May, 2021, 11:47 am

মাটি চাপা দেওয়ার ২১ দিনের মাথায় জোয়ারের তোড়ে ভেসে উঠলো মৃত তিমির অর্ধগলিত মৃতদেহ। রোববার (২ মে) বিকেলের জোয়ারের ঢেউয়ের তোড়ে মরদেহটির উপর থেকে মাটি সরে যায় বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর কুমার সাহা। 

বিকেল ৫টার দিকে ভাটা নামার পরই মাটিচাপা তিমির দেহাবশেষ দৃশ্যমান হয়। পরে বনকর্মী ও রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচেষ্টা চালিয়ে দেহটি সন্ধ্যার পর আবারও মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, "গত ৯ ও ১০ এপ্রিল সৈকতের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় দুটি মৃত তিমির দেহ ভেসে আসে। নিয়মানুসারে সৈকতেই দেহ দুটি মাটিচাপা দেওয়া হয় । পূর্ণিমার জোয়ারের বাড়ন্ত পানি গত কয়েকদিন ধরেই উপকূলের তীর ছুঁয়ে আছড়াচ্ছে। ঢেউয়ের তোড়ে রোববার (২ মে) বেলা তিনটার দিকে দ্বিতীয় মাটিচাপা স্থানে দৃশ্যমান হয়ে উঠে তিমির দেহাবশেষ,"

তিনি আরও বলেন, "স্থানীয় বনকর্মী ও এলাকার বাসিন্দাদের  মাধ্যমে খবর পেয়ে রামুর ইউএনও প্রণয় চাকমাসহ ঘটনাস্থলে যাই আমরা। প্রথমে মনে করেছিলাম তিমির নতুন মরদেহ ভেসে এসেছে। এসময় দূর্গন্ধে চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠে। কিন্তু ভাটা নামার পর দেখলাম এটি নতুন নয়, আগের তিমির অর্ধাংশের উপর থেকে মাটি সরে গেছে।" 

তথ্যের সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, "মাথা ও লেজের অংশটি মাটির ভেতর থাকলেও মাঝখানের অংশটি ভেসে উঠছিল। ভাটার পর আগের মতো প্রচেষ্টা চালিয়ে মরদেহটি আবারও মাটি চাপা দেওয়া হয়েছে।"

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / তিমি / মৃত তিমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ইরান যুদ্ধে যেভাবে হুমকিতে পড়েছে দক্ষিণ আফ্রিকার তিমিরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]