Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুনের ঘটনায় ‘কর্মীরাই’ জড়িত, গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 09:45 am
Last modified: 03 May, 2026, 09:45 am

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুনের ঘটনায় ‘কর্মীরাই’ জড়িত, গ্রেপ্তার ৩

গ্রেপ্তাররা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী (মাস্টার রোল) মো. আসমাউল ইসলাম, গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস এবং স্টোরকিপার (মাস্টার রোল) মো. হুমায়ুন কবির খান। এ ঘটনায় হৃদয় নামের আরও একজনকে শনাক্ত করেছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 09:45 am
Last modified: 03 May, 2026, 09:45 am
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই ওই প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তাররা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী (মাস্টার রোল) মো. আসমাউল ইসলাম, গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস এবং স্টোরকিপার (মাস্টার রোল) মো. হুমায়ুন কবির খান। এ ঘটনায় হৃদয় নামের আরও একজনকে শনাক্ত করেছে পুলিশ।

শনিবার (২ মে) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

তিনি জানান, শুক্রবার (১ মে) রাত ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্টোররুমে ৭৩৫টি ল্যাপটপ ছিল। আগুনে ৩৩টি ল্যাপটপ আংশিক পুড়ে যায়, ২৯টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৪৫০টি ল্যাপটপ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং ৮৩টি ল্যাপটপের খোঁজ মেলেনি। ল্যাপটপ ছাড়াও ব্যাগসহ অন্যান্য এক্সেসরিজ পুড়ে যায়। এতে আনুমানিক ২ থেকে ৩ কোটি টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে।

এ ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মিরপুর মডেল থানা পুলিশ প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মো. আসমাউল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জিন্নাত আলী বিশ্বাস ও মো. হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মোস্তাক সরকার বলেন, "গ্রেপ্তারকৃতরা সরকারি ভবন ও সেখানে সংরক্ষিত সম্পদের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন দিয়েছে। আগুন দেওয়ার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রতিষ্ঠানের চার-পাঁচজন মিলে আগুন দেওয়ার পরিকল্পনা করে এবং আসমাউল ইসলাম আগুন দেন। তাকে আর্থিক প্রলোভন দেখানো হয়। আগুন দেওয়ার জন্য ৫ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় এবং অগ্রিম হিসেবে ৮০ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে তিনি বিভিন্ন জিনিসপত্র কিনে আনেন।"
 
Related Topics

টপ নিউজ

শিক্ষা অধিদপ্তর / আগুন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]